একতা • সেবা • উন্নয়ন

নিরাপদ সংযোগে আপনার পাশে

মাইআপ মেধা বৃত্তি পরীক্ষা–২০২৬-এর রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে ঘোষণা

মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্ম (MYUP)-এর উদ্যোগে আয়োজিত মাইআপ মেধা বৃত্তি পরীক্ষা–২০২৬-এর রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ, শিক্ষাক্ষেত্রে উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উক্ত পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্ধারিত স্থান থেকে আবেদন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণপূর্বক নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হবে।

ফরম সংগ্রহ ও জমাদানের নির্ধারিত স্থান:
১. মা ফার্মেসী, মাইজবাড়ী মোহাম্মদপুর পয়েন্ট।
২. বিহঙ্গ এন্টারপ্রাইজ, আলহেরা পয়েন্ট।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

সকল অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, শেষ মুহূর্তের ভিড় ও অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে দ্রুত আবেদন ফরম সংগ্রহ ও জমাদানের কার্যক্রম সম্পন্ন করুন। নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পূর্বেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রসারে মাইআপ মেধা বৃত্তি পরীক্ষা–২০২৬ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ উদ্যোগ সফল করতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষানুরাগী সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে আয়োজক সংগঠন।

আয়োজনে:
মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্ম (MYUP)

স্লোগান: মেধার বিকাশে, আগামীর সম্ভাবনায়।