তারুণ্যের ঐক্যে, মানবতার সেবায়—
একটি সুন্দর, সচেতন ও সম্ভাবনাময় সমাজ গড়ার প্রত্যয়ে।
মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্ম (MYUP) ২০২৫ সালে একদল উদ্যমী ও সমাজসচেতন তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। তরুণদের ঐক্যবদ্ধ করা, তাদের মেধা ও শক্তিকে সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজে লাগানো এবং মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই প্লাটফর্মের যাত্রা শুরু।
মুহাম্মদ আলী আকবর, হাফিজুর রহমান লিটন, সোহেল আহমদ, মো. রবিউল আলম ও ওবায়দুল হক।
প্রতিষ্ঠালগ্ন থেকেই প্লাটফর্মটি শিক্ষা, মানবসেবা, যুব উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর ও সম্ভাবনাময় সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।
একটি শিক্ষিত, দক্ষ, সচেতন, মানবিক ও ঐক্যবদ্ধ যুবসমাজ গড়ে তোলা এবং তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
MYUP-কে ভবিষ্যতে একটি আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও টেকসই যুব প্লাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
অনলাইন সদস্য নিবন্ধন, সদস্য প্রোফাইল, ডিজিটাল আইডি ও সদস্য ব্যবস্থাপনা।
নিয়মিত মেধাবৃত্তি পরীক্ষা, শিক্ষা সহায়তা ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ।
তরুণদের প্রশিক্ষণ, ক্যারিয়ার গাইডলাইন, ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা উন্নয়নমূলক কার্যক্রম।
রক্তদাতা নেটওয়ার্ক, জরুরি সহায়তা এবং দুর্যোগকালীন স্বেচ্ছাসেবী কার্যক্রম।
তরুণদের নেতৃত্ব, সংগঠন পরিচালনা ও সামাজিক দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধি।
ওয়েবসাইটের পাশাপাশি ভবিষ্যতে MYUP মোবাইল অ্যাপ চালু করে সদস্যপদ, ইভেন্ট, নোটিশ, আবেদন, স্বেচ্ছাসেবা ও বিভিন্ন কার্যক্রম ডিজিটালভাবে পরিচালনা।
মাইজবাড়ী থেকে শুরু করে পর্যায়ক্রমে বৃহত্তর এলাকার তরুণদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী যুব ও স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা।